ADS

মধ্যযুগের দুঃস্বপ্নময় চিকিৎসা পদ্ধতি


মধ্যযুগ, চিকিৎসাক্ষেত্রে যা ছিল অনেকটাই 'বন্য' এক সময়। আজ আমি এমন একটা সময়ের কথা বলতে যাচ্ছি, যখন কারো অর্শ্বরোগ হলে, তীব্র সে ব্যথা প্রশমিত করার মতো কোন ক্রিম ছিল না। একটাই ট্রিটমেন্ট ছিল সবার জন্য... যা ছিল আক্ষরিক অর্থেই দুঃস্বপ্ন...

এ চিকিৎসা ব্যাবস্থায় রোগীকে একটি বেদনাদায়ক হেমোরয়েড পরিস্থিতি মোকাবেলা করতে হতো। রুগ্ন ব্যাক্তিরা যখন স্থানীয় নিরাময়কারীর কাছে যেতেন, কিছুটা স্বস্তির আশায়, সমাধান কি ছিল জানেন? একটি প্রচন্ড উত্তপ্ত লৌহ দন্ড দিয়ে সে জায়গাটা পুড়িয়ে ফেলা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। পুড়িয়ে লাল করা লৌহ দন্ড দিয়ে রুগীদের উক্ত জায়গায় ছ্যাকা দেয়া হতো।

অপেক্ষা করুন, আরো আছে. আপনি যদি মনে করে থাকেন যে, মধ্যযুগে চিকিৎসা পদ্ধতি উন্মাদনার শিখরে ছিল, তা হলে আরও জেনে রাখুন যে,সেই সময়ে হেমোরয়েডগুলিকে আসলে "সেন্ট ফিয়াক্রের অভিশাপ" বলে মনে করা হতো। জানেন কি,"সেন্ট ফিয়াক্র" কে ছিলেন ? কথিত আছে,হেমোরয়েড রোগীদের একজন ধর্মীয় সাধু ছিলেন তিনি ! কিছু লোক, একটি নির্দিষ্ট পাথরের উপর বসে থাকতেন (যেমনটা সেন্ট ফিয়াক্রে বসেছিলেন বলে কথিত আছে) এই বিশ্বাসে যে, এতে তাদের অশ্ব রোগটি ভালো হয়ে যাবে !

সৌভাগ্যক্রমে, ১২ শতকের মধ্যে আশার ঝলক দেখিয়ে, একজন ইহুদি চিকিৎসক "মোসেস মাইমোনাইডস" হেমোরয়েডের উপর একটি গ্রন্থ লিখে ফেলেন, যা আজও বেশ সমাদৃত। তিনি কিছু সুপারিশ করে গিয়েছেন,যেমন: সিটজ-বাথ (sitz-bath)। যা, অনেক সহজ, প্রশান্তিদায়ক এবং অবশ্যই প্রচন্ড উত্তপ্ত ধাতুর ব্যবহার মুক্ত।

সুতরাং, পরের বার যখন আপনি ডাক্তারের কাছে যাওয়ার বিষয়ে মন খারাপ করবেন, শুধু একবার অন্তত মধ্যযুগীয় সেই চিকিৎসা পদ্ধতির কথা ভেবে দেখবেন!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Social Bar

Ads

Ads

Ads

ADS