ADS

পদ্মা সেতুর দুই প্রান্তের মহাসড়কেও মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ হতে পারে


পদ্মা সেতুর খবর: 

ঢাকা ও ফরিদপুরের ভাঙ্গার মধ্যে ৫৫ কিলোডিমটার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার কথা ভাবছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। 


সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী এ.কে. এম. মনির হোসেন পাঠান বলেছেন - আমরা ইতিমধ্যে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার একটি প্রস্তাব পাঠিয়েছি। আজ বুধবার তেজগাঁওয়ে সড়ক ও জনপথ সদর দপ্তরে মহাসড়কের টোল আদায়কারী প্রতিষ্ঠানের সঙেগ চুক্তি সই অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। 


পদ্মা সেতুর মূল চার লেনের বাইরে দুই পাশের সড়েকে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আলোচনার পর দ্রুতগতির মহাসড়কে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।


টোল আদায়ের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ কোরিয়ার কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন। তারা সড়কের রক্ষণাবেক্ষণ, টোল আদায়, যানবাহনের আধুনকি ব্যবস্থাপনার বিষয় নিয়ে কাজ করবে।


আরও পড়ুন: গ্রামীণ ফোনের সিম বিক্রিতে বিটিআরসির নিষেধাজ্ঞা জারি


পদ্মা সেতু ২৫ জনু ২০২২ খ্রি: উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ভোরে যান চলাচল শুরু হয়। প্রথম দিনেই মোটর সাইকেল চালকদের তাড়াহুড়া করে সেতুতে উঠতে যানজট তৈরি হয়। পরে সন্ধ্যায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়। 


সারা দেশে মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে। মোটর সাইকেল দুর্ঘটনার প্রাণহানি ঘটছে প্রতি দিন। এই পরিস্থিতি বিবেচনা করে সব গুরুত্বপূর্ণ মহাসড়কে মোটর সাইকেল চলাচলের নিধেষাজ্ঞার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে এ বিষয় এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Social Bar

Ads

Ads

Ads

ADS