গ্রামীণ ফোনের সিম বিক্রিতে বিটিআরসির নিষেধাজ্ঞা জারি
মানসম্মত সেবা দিতে না পারায় বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন কোম্পানির নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা নিয়েছে বিটিআরসি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল গ্রামীণফোনের সিম বিক্রয় বন্ধ থাকবে।
২৯ জনু ২০২২ খ্রি: রাতে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা মানসম্মত সেবা (ভয়েস কল ও ইন্টারনেট) দিতে পারছে না। এ কারণেই অপারেটরটির সিম বিক্রি করতে পারবে না।
বিষয়টি অনুমোদনের পর গ্রামীনফোনের কাছে তা নির্দেশনা হিসেবে পাঠায় বিটিআরসি। গ্রাহকদের মান সম্মত সেবা নিশ্চিত করতে পারলেই কেবল অপারেটরটি সিম বিক্রয় করতে পারবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার গ্রামীণফোনের সিম বিক্রির নিষেধাজ্ঞার বিষয়ে সামাজিক মাধ্যমকে বলেন, অনেক চেষ্টা েকরেও গ্রাণীমফোনের সেবার মান ভালো করার কোনো উদ্যোগ আমরা নিতে দেখিনি।
বিটিআরসি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, গম মে মাস পর্যন্ত গ্রামীণফেনের গ্রাহক সংখ্যা ছিল ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার।
গত মার্চে অনুষ্ঠিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) আয়োজিত ফাইভজির তরঙ্গ নিলামে অংশ নেয় গ্রামীণফোন। নিলামে ২ দশমিক ৬ গিগহিার্টজ ব্যান্ডে সর্বোচ্চ বরাদ্দ ৬০ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করতে পারছে না। আগামী ডিসেম্বর থেকে অপারেটরগুলো তরঙ্গ ব্যবহার করতে পারবে বলে জানা গেছে।
