ADS

ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন (০৩) ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। 


নতুন করে দলে যোগ হয়েছেন মেহেদি হাসান মিরাজ ও পেসার তাসকিন আহমেদ। 


বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ তথ্য জানায়। সে হিসেব ৪ বছর পরে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে যুক্ত হলেন তাসকিন ও মিরাজ। 


২০১৮ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টি খেলেছেন মিরাজ। এরপর ওয়ানডে ও টেস্টে নিয়মিত মুখ হলেও টি-টোয়েন্টিতে যায়গা হয়নি তার। 


অপরদিকে ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হওয়ায় তাসকিনকেও নেওয়া হয়েছে দলে। 

আরও পডুন: পদ্মা সেতুর দুই প্রান্তের মহাসড়কেও মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ হতে পারে 

মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বের টি-টোয়েন্টি স্কোয়াডে এবারও নেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। 


বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: 

১. মাহমুদউল্লাহ (অধিনায়ক)

২. লিটন দাস

৩. এনামুল হক বিজয়

৪. সাকিব আল হাসান

৫. আফিফ হোসেন ধ্রুব

৬. শেখ মেহেদি হাসান

৭. মোসাদ্দেক হোসেন সৈকত

৮. মোস্তাফিজুর রহমান 

৯. শরিফুল ইসলাম

১০. নাসুম আহমেদ

১১. মেহেদি হাসান মিরাজ

১২. নুরুল হাসান সোহান 

১৩. তাসকিন আহমেদ ও

১৪. মুনিম শাহরিয়ার 


টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচি:

১. প্রথম ম্যাচ: ০২ জুলাই, রাত ১১.৩০ মিনিট (ডমিনিকা) 

২. দ্বিতীয় ম্যাচ: ০৩ জুলাই, রাত ১১.৩০ মিনিট (ডমিনিকা) 

৩. তৃতীয় ম্যাচ: ০৭ জুলাই, রাত ১১.৩০ মিনিট (গায়ানা) 


আরও পডুন: যেসকল ব্যাংকে ঈদ উপলক্ষে মিলবে নতুন টাকার নোট 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Social Bar

Ads

Ads

Ads

ADS